আগের থেকে অনেক ফিট, সিরিজ় জয়ে ইন্ডিয়ার ভরসা মায়াঙ্ক ২.০ - 24 Ghanta Bangla News
Home

আগের থেকে অনেক ফিট, সিরিজ় জয়ে ইন্ডিয়ার ভরসা মায়াঙ্ক ২.০

Spread the love

এই সময়: বৈভব সূর্যবংশীর ১৮ বলে ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার কাছে বড় স্বস্তি অবশ্যই পেসার মায়াঙ্ক যাদবের কামব্যাক।

গতির জন্য তাক লাগিয়ে বছর খানেক আগে আইপিএলে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। কিন্তু তার পরে বারবারই চোটের জন্য কাটাতে হয়েছে মাঠের বাইরে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ায় ফিরে সেই মায়াঙ্কই আবার ম্যাচের সেরা।

ফর্ম দেখে বিশেষজ্ঞরা তাঁকে ‘মায়াঙ্ক ২.০’ বলছেন। এখন অনেক ফিট দেখাচ্ছে নয়াদিল্লির ২৪ বছরের ডান হাতি পেসারকে। গড়ে ১৪০ প্লাস কিলোমিটার প্রতি ঘণ্টায় বোলিং করেছেন তিনি। ম্যাচে তাঁর দ্রুততম ডেলিভারি ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে। নিজের পারফরম্যান্সে তৃপ্ত মায়াঙ্কের বক্তব্য, ‘অবশ্যই আমি নার্ভাস ছিলাম। কারণ প্রায় দু’বছর পরে ফিরেছি। তবে শেষ পর্যন্ত দেশের হয়ে ফিরে নিজের ছন্দে বোলিং করতে পেরে ভালো লাগছে।’

জ়িম্বাবোয়ে তুলনায় দুর্বল টিম হলেও শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতের কাছে এই সিরিজ়ের গুরুত্ব অন্য রকম। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সাদা বলে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ় হেরেছে ভারত। আজ হারারেতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ় ঘরে তোলার জন্য তাই মরিয়া শ্রেয়সরা।

ইংল্যান্ডে ব্যর্থতার পরে আবার চর্চায় বৈভব। সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি নিয়ে ১৫ বছরের বৈভবের সাফ কথা, ‘কেরিয়ারের শুরুতে এই রকম ইনিংস আত্মবিশ্বাস এনে দেয়। ম্যাচে মনে হচ্ছিল, বল আমার জ়োনে রয়েছে। আমি শুধু নিজের স্ট্রেংথকেই ব্যাক করেছি।’

সব মিলিয়ে আজ শনিবার সিরিজ় খরা কাটানোয় মুখ হয়ে উঠতে চাইছেন মায়াঙ্ক, বৈভবরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *