অহন-শর্বরীর ছবির মুক্তি পরের বছর মার্চে - 24 Ghanta Bangla News
Home

অহন-শর্বরীর ছবির মুক্তি পরের বছর মার্চে

Spread the love

অঞ্জন চক্রবর্তী

আগামী বছরের মার্চে রিলিজ় করতে চলেছে অহন পাণ্ডের পরের ছবি। আলি আব্বাস জ়াফর পরিচালিত যে ফিল্মে অন্য রকম এক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। জানা যাচ্ছে, রোম্যান্টিক নায়কের গণ্ডি ভেঙে অ্যাকশন জ়্যঁরের কাজে দেখা যেতে চলেছে তাঁকে। অহনের সঙ্গে যে সিনেমায় জুটি বাঁধছেন শর্বরী ওয়াঘ। তাঁরা ছাড়াও ববি দেওলকে দেখা যাবে ছবিতে। যশ রাজ ফিল্মসের ব্যানারে আসতে চলা ফিল্মটির নাম এখনও চূড়ান্ত করেননি নির্মাতারা। তবে আদিত্য চোপড়া ও আলি আব্বাস জ়াফরের পাঁচ নম্বর ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে অনুরাগীদের মধ্যে। এর আগে প্রযোজক-পরিচালক জুটি ‘মেরে ব্রাদার কী দুলহন’, ‘গুণ্ডে’, ‘সুলতান’ ও ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবি উপহার দিয়েছেন। তাই অ্যাকশন জ়্যঁরের ছবি হলেও তাতে কমেডির হালকা মিশেলও থাকবে বলেই প্রত্যাশা রয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *