শ্রাবণী মেলার আয়োজনে ত্রুটি, তোপ বিজেপি নেতার, ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে বিধায়ক সন্তু পান - 24 Ghanta Bangla News
Home

শ্রাবণী মেলার আয়োজনে ত্রুটি, তোপ বিজেপি নেতার, ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে বিধায়ক সন্তু পান

Spread the love

অভিযোগ উঠছে, যুগ যুগ ধরে শ্রাবণী মেলার সময় তারকেশ্বরের আশপাশের মানুষরা বিভিন্ন ধরনের দোকান দিতেন। তা থেকে তাঁরা ভালো টাকা রোজগার করতেন। কিন্তু এ বার নিরাপত্তার কারণ দেখিয়ে ছোট দোকানদারদের বসতে দেওয়া হয়নি। রাস্তার পাশ থেকে বেশ কিছু দোকান তুলে দেওয়া হয়েছে। তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ওই সব দোকানদারদের বক্তব্য, শ্রাবণী মেলা থেকেই তাঁদের সারা বছরের অন্নের সংস্থান হতো। কিন্তু এ বার তাঁদেরকে বসতেই দেওয়া হয়নি। এর জন্য সন্তু পানকেই কাঠগড়ায় তুলছেন তাঁরা। এ নিয়ে গত বৃহস্পতিবার তারকেশ্বর থানায় ডেপুটেশন দেন কিছু মানুষ। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ জেলার সাংগঠনিক সম্পাদক তথা দলের প্রবীণ নেতা গণেশ চক্রবর্তী, তারকেশ্বর টাউন মহিলা মোর্চার সভানেত্রী লিজ়া চট্টোপাধ্যায়, তারকেশ্বর টাউন মণ্ডলের সভাপতি বিল্বমঙ্গল মালিক, প্রাক্তন সভাপতি বাবলু ঘোষ, বর্তমান জেলা কমিটির সদস্য জগন্নাথ দাস, অশ্বিনী চক্রবর্তী–সহ একাধিক বিজেপি নেতা। তাঁরা বিধায়কের কাজকর্ম নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *