বিক্ষোভ দমনে প্রাণঘাতী ছররা? ফের বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

বিক্ষোভ দমনে প্রাণঘাতী ছররা? ফের বিতর্ক

Spread the love

কুবলয় বন্দ্যোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল হতে সময় লাগেনি। হাসপাতালে শুয়ে শেখ ইরশাদ মনসুরি, সাহিল লোচাব এবং আরও একজন। শরীরে অসংখ্য লাল দাগ। যেন গুলতির খুব ছোট মাপের গুলি প্রচণ্ড শক্তিতে ওঁদের শরীরে আছড়ে পড়ায় এমন ছোট ছোট কালশিরা তৈরি হয়েছে। প্রতিটা আঘাতের কেন্দ্রে একটা করে ছোট ফুটো। যেন ওই ফুটো দিয়ে নিক্ষিপ্ত বস্তুটি একেবারে আহতদের চামড়া ভেদ করে শরীরের কিছুটা ভিতরে ঢুকে গিয়েছে। আঘাত সবই আহতদের বুক, গলা এবং মুখে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, দিল্লির রাজপথে — বিশেষ করে যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশকে ‘ঠান্ডা’ করতে র‌্যাফ ‘পেলেট গান’–এর প্রয়োগ করেছে। র‌্যাফের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু, ক্ষত পরীক্ষার পরে চিকিৎসকরা মনে করছেন ‘পেলেট গান’ ছাড়া এমন বিচিত্র আঘাত সম্ভব নয়। মনসুরির বাঁ চোখ, কাঁধ ও বুক থেকে এবং লোচাবের পেট থেকে ‘পেলেট’–এর ছোট টুকরো বের করা হয়েছে বলে হাসপাতাল–সূত্রে খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *