বাড়ি ফিরতেই খুন স্বামী! কাঠগড়ায় স্ত্রী, সোনম-কাণ্ডের ছায়া এবার বাংলাতেও? - 24 Ghanta Bangla News
Home

বাড়ি ফিরতেই খুন স্বামী! কাঠগড়ায় স্ত্রী, সোনম-কাণ্ডের ছায়া এবার বাংলাতেও?

Spread the love

সোনম মামলার অনুরূপ ঘটনা মুর্শিদাবাদেও। খবর, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর প্রাণ নিয়েছেন স্ত্রী। জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাগানগোলার সুবর্ণমোবর্গী ডাকবাংলা এলাকায়। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। সূত্রের খবর, অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিকের খোঁজ চলছে।

জানা গিয়েছে, নিহতের নাম আলতাফ শেখ। বয়স ৫৫ বছর। তাঁর অভিযুক্ত স্ত্রীয়ের নাম ইদোলা বিবি। প্রেমিকের নাম সালাম শেখ। প্রতিবেশী এই প্রেমিক। পুলিশ ইদোলা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে এবং এখন তার প্রেমিক সালাম শেখকে খুঁজছে। খবর, নিহত আলতাফ শেখ দীর্ঘদিন ধরে কাজের সূত্রে বাড়ি থেকে দূরে ছিলেন এবং সম্প্রতি ইদের জন্য ফিরে এসেছিলেন বাড়ি। ফিরে আসার পর তিনি জানতে পারেন যে তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশী সালাম শেখের প্রেমের সম্পর্ক রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই দম্পতির মধ্যে অশান্তি দেখা দেয়।

সোমবার সন্ধ্যায়, তিনজনই – আলতাফ, ইদোলা এবং সালাম – হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাঁদের পরিবারের সদস্যরা বারবার ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফোনের ওপার থেকে কোনও সাড়া আসেনি। এরপর মঙ্গলবার সকালে, পরিবার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। পরে, ডাকবাংলা এলাকার একটি পরিত্যক্ত দোকানের কাছে আলতাফ শেখের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এরপর, যথারীতি পুলিশ মৃতদেহটি কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাঁর ,মৃত্যু নিশ্চিত করেন। আলতাফের পরিবার ইদোলা বিবি এবং তার প্রেমিক সালামকে এই হত্যার জন্য দায়ী করে। তাদের আশঙ্কা, আলতাফকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আলতাফকে। প্রমাণ লোপাটেই খুনকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য এমন কারসাজি করেছে অভিযুক্তরা। পুলিশ যথারীতি, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে, তদন্ত শুরু করেছে। এটি পরিকল্পিত খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *