যন্তর মন্তরের আঁচ এ বার কলকাতায় - 24 Ghanta Bangla News
Home

যন্তর মন্তরের আঁচ এ বার কলকাতায়

Spread the love

নিট-এর প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে প্রতিবাদের ঢেউ এ বার কলকাতায়। ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ও অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলকাতায় শুক্রবার মিছিলে হাঁটলেন অসংখ্য পড়ুয়া। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হয়। ছাত্র সংগঠনগুলির তরফ থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে । শুধু মিছিল নয়, সন্ধের পর ধর্মতলায় হবে ‘রাত জাগো, দেশ জাগো কর্মসূচি’। বৃহস্পতিবার ২৬ দিনের অনশন শেষ করেছেন সোনম ওয়াংচুক। কিন্তু থামছে না ছাত্র আন্দোলন। বরং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি NTA বাতিলের দাবিতে আন্দোলনকে আরও জোরদার করার ডাক দিয়েছে বামপন্থী ভারতের ছাত্র সংগঠনগুলি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *