Sonam Wangchuk Breaks Fast: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক | Sonam wangchuk breaks his fast after 26 days in presence of central ministers - 24 Ghanta Bangla News
Home

Sonam Wangchuk Breaks Fast: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক | Sonam wangchuk breaks his fast after 26 days in presence of central ministers

Spread the love

নয়াদিল্লি: একটানা ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। ছবিতে দেখা যায় ওয়াঙচুকের দিকে জলের গ্লাস বাড়িয়ে দিচ্ছেন জেপি নাড্ডা, তাকে উঠে বসতে সাহায্য করছেন জিতেন্দ্র সিং।

গত ২৮ জুন থেকে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। টানা অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে সফদরজং হাসপাতাল এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। অনশন চলাকালীন তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে যায়।

বৃহস্পতিবার রাতে অনশন ভাঙার পর এক্স মাধ্যমে ওয়াংচুক লেখেন, জেপি না তা জিতেন্দ্র সিংহ ও লে লাদাখ এপেক্স বডির শীর্ষকর্তাদের উপস্থিতিতে আমি অনশন ভঙ্গ করলাম। তিনি আরো জানান হাসপাতালে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। ওয়াকসুক উল্লেখ করেছেন দীর্ঘ আলোচনার পর, হিংসার পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোথাও যাতে কোনোভাবে হিংসা ছড়িয়ে না পড়ে, এইবার তাও স্পষ্ট করে দিয়েছেন এক মাধ্যমে।

সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজমাধ্যম এক্স-এ লেখেন, চিকিৎসকদের পরামর্শ মেনে ওয়াংচুক যেন দ্রুত আগের মতো সুস্থ হয়ে ওঠেন।
কেন্দ্রীয় সরকার নিট প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়ন এবং শিক্ষা প্রশাসনে রদবদলের বার্তা দেওয়ার পরই ওয়াংচুক তাঁর অনশন ভাঙার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *