JioHotstar Subscription: মাত্র ১ টাকায় জিওহটস্টার প্রিমিয়ম, কীভাবে পাবেন এই বিশেষ অফার, জানুন | JioHotstar Premium Re 1 Offer, Eligibility, How to Claim and Subscription Benefits - 24 Ghanta Bangla News
Home

JioHotstar Subscription: মাত্র ১ টাকায় জিওহটস্টার প্রিমিয়ম, কীভাবে পাবেন এই বিশেষ অফার, জানুন | JioHotstar Premium Re 1 Offer, Eligibility, How to Claim and Subscription Benefits

Spread the love

নয়া দিল্লি: জিওহটস্টার (JioHotstar) ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার দুর্দান্ত অফার নিয়ে এল সংস্থা। মাত্র এক টাকাতেই মিলছে জিওহটস্টার প্রিমিয়ম সাবস্ক্রিপশন। এক মাসের জন্য প্রিমিয়ম (JioHotstar Premium) পরিষেবা পাবেন ব্যবহারকারী। তবে, এই অফারে বেশ কিছু শর্ত রয়েছে। সকলের ক্ষেত্রে এই অফার দিচ্ছে না সংস্থা। মূলত, কাদের জন্য এই অফার, কীভাবে এই অফার (Jiohotstar Premium Service) পাবেন, জেনে নেওয়া যাক।

আপাতত নির্বাচিত কিছু ব্যবহারকারীরাই মাত্র ১ টাকায় জিওহটস্টার প্রিমিয়মের বিশেষ অফার পাবেন। এছাড়া যে জিও নম্বর দিয়ে লগ-ইন করবেন, সেই নম্বরে আগে থেকে কোনও সক্রিয় জিওহটস্টার সাবস্ক্রিপশন থাকা চলবে না। একই নম্বরে এই অফার একবারই ব্যবহার করা যাবে।

কীভাবে বুঝবেন আপনি এই অফারের জন্য যোগ্য কি না?

আপনি বিশেষ অফারের জন্য যোগ্য কি না, তা জিওহটস্টার অ্যাপে লগ-ইন করলেই জানতে পারবেন

  • প্রথমে জিও মোবাইল নম্বর দিয়ে জিওহটস্টার অ্যাপে লগ-ইন করুন।
  • তারপর My Space-এ যান।
  • সাবস্ক্রিপশন পেজ খুলুন।
  • সেখানে যদি ১ টাকার প্রিমিয়ম প্ল্যান দেখতে পান, তাহলে অফারটি আপনার জন্য উপলব্ধ।
  • এরপর UPI, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ টাকা পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে প্রিমিয়ম সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে।
  • কিছু ব্যবহারকারী আবার Incognito Mode-এ ব্রাউজার খুলে জিও হটস্টারের প্রোমোশনাল পেজে গিয়ে লগ-ইন করার পরও এই অফার দেখতে পেয়েছেন।

কী কী সুবিধা মিলবে?

মাত্র ১ টাকাতে একাধিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

  • বিজ্ঞাপন ছাড়া (Ad-free) সিনেমা, ওয়েব সিরিজ ও অন্যান্য প্রিমিয়ম কনটেন্ট দেখতে পাবেন
  • লাইভ স্পোর্টস দেখার সুবিধা
  • ডিভাইসে 4k স্ট্রিমিং
  • Dolby Vision ও Dolby Atmos সাপোর্ট
  • একসঙ্গে সর্বোচ্চ ২টি ডিভাইসে স্ট্রিমিং (স্মার্টফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভি)

প্রোমোশনাল প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পরে অনেক ক্ষেত্রে এটি নিয়মিত সাবস্ক্রিপশনে রিনিউ হয়ে যেতে পারে। তাই যদি পরে আর সাবস্ক্রিপশন চালিয়ে যেতে না চান, তাহলে অফারটি অ্যাক্টিভ করার পরই আপনার ব্যাঙ্ক বা UPI অ্যাপের অটো-পে অপশন থেকে অটো-রিনিউ বন্ধ করে দিন। প্রসঙ্গত, সীমিত সময়ের এবং নির্বাচিত ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এই অফার। সেক্ষেত্রে সবার অ্যাকাউন্টে এই অফার নাও দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *