স্নান না করে রান্না করলে কী হয়? Ei Samay
সঠিক দিকে রান্নাঘর হওয়া উচিত
বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘরের জন্য দক্ষিণ-পূর্ব দিক সবচেয়ে শুভ বলে মনে করা হয়, কারণ এই দিক অগ্নিতত্ত্বের সঙ্গে সম্পর্কিত। প্রয়োজনে উত্তর-পশ্চিম দিকেও রান্নাঘর করা যেতে পারে। রান্নার সময় সম্ভব হলে মুখ পূর্ব দিকে রেখে রান্না করা শুভ বলে ধরা হয়।
রান্নাঘর সব সময় পরিষ্কার রাখুন
রান্নাঘরে জিনিসপত্র এলোমেলো ভাবে না রেখে নির্দিষ্ট স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। এতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে বলে বিশ্বাস। পাশাপাশি রাতে ব্যবহৃত নোংরা বাসন সিঙ্কে ফেলে না রেখে পরিষ্কার করে রাখা ভালো।
গ্যাসের ওভেন ও জলের অবস্থান
বাস্তুমতে, পানীয় জলের স্থান উত্তর বা উত্তর-পূর্ব দিকে হওয়া শুভ। এছাড়া গ্যাসের ওভেন এবং বাসন ধোওয়ার জায়গা একেবারে পাশাপাশি না রাখাই ভালো। প্রচলিত বিশ্বাস, এতে বাড়ির ইতিবাচক শক্তি কমে যেতে পারে।
রান্না শুরুর আগে প্রার্থনা করুন
সকালে রান্না শুরু করার আগে রান্নাঘর পরিষ্কার করে মা অন্নপূর্ণাকে প্রণাম করুন। এতে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এ ছাড়া রাগ, ঝগড়া বা অশান্তির পরিবেশে রান্না না করাই ভালো। শান্ত মনে এবং ইতিবাচক ভাবনা নিয়ে রান্না করলে পরিবারের পরিবেশও আনন্দে থাকে।