নতুন সরকার আসার পরে প্রথম ক্রাইম মিটিং, সমন্বয় বাড়াতে পোর্টালে জোর দিলেন সিপি নন্দ
দীর্ঘ মাসছয়েক পরে ‘ক্রাইম মিটিং’ করল কলকাতা। অর্থাৎ, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে এটিই প্রথম ‘ক্রাইম মিটিং’। এই বৈঠকে কলকাতার সিপি ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, সব থানার ওসি, অ্যাডিশনাল ওসি (যে সব থানার ওসি আসেননি) এবং গোয়েন্দা বিভাগের অফিসারেরা উপস্থিত ছিলেন। নগরপাল অজয় নন্দ বলেন, ‘নারীদের উপরে অত্যাচারের ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি নিয়েই কাজ করতে হবে। জ়িরো এফআইআরের ক্ষেত্রে কোনও আপস করা যাবে না।’ মানব–মাদক–অস্ত্র পাচার রুখতে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।