তোলা না দেওয়ায় খুনের হুমকি, ধৃত ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল সেঞ্চুর-এর মালিক আশস কাপুরের বিরুদ্ধে হোটেলের একটি অংশ বেআইনি ভাবে নির্মাণ হয়েছে বলে অভিযোগ দায়ের করেন রমেশ জয়সওয়াল নামে এক ব্যক্তি। অভিযোগ দায়েরের পর তিনি হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করে জানান, মামলা তুলে নেওয়া সম্ভব, তবে তার জন্য ৫০ লক্ষ টাকা দিতে হবে। অভিযোগ, টাকা না দিলে এবং বিষয়টি অন্য কাউকে জানালে গুলি করে খুন করারও হুমকি দেওয়া হয়। এর পরেই আশিস কাপুর গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, হোটেলে কোনও বেআইনি নির্মাণ হয়নি। তা সত্ত্বেও পরিকল্পিত ভাবে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।