NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে পড়ুয়াদের ‘শান্তিপূর্ণ ’ আন্দোলনের পাশে থাকার বার্তা সলমন খানের
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন বলিউড অভিনেতা সলমন খান। যে ভাবে ওই আন্দোলন চলছে তাকে কুর্নিশও জানিয়েছেন তিনি। আন্দোলনকারীদের সাহস এবং দৃঢ়তাকে অনুপ্রেরণাদায়ক বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই ওই ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয় বলেও জানিয়েছেন ‘ভাইজান’।