NEET ইস্যুতে তোলপাড়ের মাঝেই মুখ খুললেন সচিন
NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থা নিয়ে অনিয়মের অভিযোগে এখন দেশ জুড়ে বিক্ষোভের আবহ। ছাত্র আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। এ বার এই নিয়ে বার্তা দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্টে মুখ খুললেন তিনি। জানালেন, যোগ্যতা বিচার করে এমন একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে কোনও ছাত্রছাত্রীর যেন মনে না হয় কঠোর পরিশ্রমের মূল্য দেওয়া হয়নি। সততা, পরিশ্রম এবং মেধার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি।