উয়াড়ীর কাছে পয়েন্ট নষ্ট সাদা-কালো ব্রিগেডের - 24 Ghanta Bangla News
Home

উয়াড়ীর কাছে পয়েন্ট নষ্ট সাদা-কালো ব্রিগেডের

Spread the love

ইসরাফিল দেওয়ানের গোলে এগিয়েও জয় ধরে রাখতে পারল না মহামেডান স্পোর্টিং। রোশন ছেত্রীর গোলে সমতা ফিরিয়ে পয়েন্ট ভাগ করল উয়াড়ী।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) চতুর্থ ম্যাচে পয়েন্ট নষ্ট করল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম দুটি ম্যাচে রেনবো ও এরিয়ান ক্লাবকে অনায়াসেই আটকে দিয়েছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। তৃতীয় ম্যাচে পুলিশ দলের বিরুদ্ধে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরবর্তীতে সেই ম্যাচের দিনক্ষণ পরিবর্তনের কথা জানিয়ে দিতে পারে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। তবে সূচি অনুসারে আজ বিকেলে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল উয়াড়ী ক্লাব।

সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। এদিন ও সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল করেন ইসরাফিল দেওয়ান। অন্যদিকে, উয়াড়ী দলকে সমতায় এনেছিলেন রোশন ছেত্রী। যায়ফলে টানা দুইটি জয় পাওয়ার পর এবার পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই ফুটবল দলকে। যেটা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। তবে বলা যায় এদিন কার্যত উয়াড়ীর তরুণ ব্রিগেডের কাছেই যেন আটকে গেল ব্ল্যাক প্যান্থার্সরা। এদিন বৃষ্টি ভেজা মাঠে নির্ধারিত সময় শুরু হয়েছিল খেলা। তবে প্রথমার্ধ জুড়ে উভয় দলের তরফে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।

অমীমাংসিত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় ইসরাফিলের নিখুঁত শটে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে ৩ ম্যাচ খেলে ৪ গোল করে ফেললেন এই ফুটবলার। এছাড়াও একাধিক সুযোগ পেয়েছিলেন অন্যান্য ফুটবলাররা। কিন্তু ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। বরং প্রতিপক্ষের ঝাঁঝালো আক্রমণে যথেষ্ট চাপে পড়ে যেতে দেখা গিয়েছিল সাদা-কালো রক্ষণভাগকে‌। তারপর রোশনের গোলে ম্যাচে ফেরে উয়াড়ী দল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিট সময় সংযুক্ত করা হলেও বদলায়নি ম্যাচের ফলাফল। বলাবাহুল্য, এর মধ্যেই দ্বিতীয়বার গোলের মুখ খুলে ফেলেছিলেন সজল মুন্ডা। তবে বিপদ ঘটেনি। অল্পের জন্য রক্ষা পায় মহামেডান দল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *