Delhi INDIA Alliance Protest: দিল্লিতে চরম উত্তেজনা, রাহুলের নেতৃত্বে গান্ধী স্মৃতিস্থলে যাচ্ছেন INDIA জোটের সাংসদরা | Delhi Student Protest Update: INDIA Alliance MPs, Leaders Led by Congress MP Rahul Gandhi to Support Protesting Students over NEET Paper Leak
গান্ধী স্মৃতিস্থলে যাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।Image Credit: TV9 বাংলা
নয়া দিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারীদের পাশে ইন্ডিয়া জোট। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সদস্যরা গান্ধী স্মৃতিস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। বিক্ষোভকারী পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিতেই এই অভিযান তাদের। তিনটি বাসে করে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সদস্যরা এগোচ্ছেন। পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে রেখেছে।
আজ বিকেলেই কংগ্রেসের নেতা-সাংসদরা রাহুল গান্ধীর বাসভবনে দেখা করেন। তারপরই ইন্ডিয়া জোটের সদস্যরা সিদ্ধান্ত নেন যে তারা সকলে আন্দোলনকারীদের পাশে থাকতে তিশ জানুয়ারি মার্গে গান্ধী স্মৃতিস্থলে যাবেন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী লেখেন যে নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সকল পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছেন এবং সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জে যারা আহত হন, তাদের সমর্থন জানাতে এই পদযাত্রা করা হচ্ছে। তিনি বলেন যে ভারতের পড়ুয়ারা একা নয়। তাদের পাশে সমস্ত বিরোধী দল দাঁড়িয়ে আছে, যারা দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বিচারের দাবি করছেন।
বিস্তারিত আসছে…