হাসপাতালের বদলে ওঝার কাছে! সর্পদষ্ট প্রৌঢ়ার মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালের বদলে ওঝার কাছে! সর্পদষ্ট প্রৌঢ়ার মৃত্যু

Spread the love

স্ত্রীকে হারিয়ে হাহাকার করছিলেন হারাধন দে। কেন নিয়ে গেলেন ওঝার কাছে? হারাধন বলেন, ‘এর আগেও দু’বার ওকে সাপে কামড়েছিল। দু’বারই ওই ওঝার কাছে নিয়ে গিয়ে সুস্থ হয়েছিল। তাই এ বারও তাঁর কাছেই নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওকে ফেরাতে পারব না, কে জানত!’ চিকিৎসকদের মতে, সাপের কামড়ের পরে প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং অ্যান্টি-ভেনম দেওয়াই জীবন রক্ষার একমাত্র উপায়। প্রতিমার ক্ষেত্রে সেটা করা হয়নি, সময় নষ্ট করায় বিষ ছড়িয়ে পড়ে শরীরে। রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস বলেন, ‘ওঝার কাছে না নিয়ে গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে প্রাণহানি এড়ানো সম্ভব ছিল। পরিবারের অন্ধবিশ্বাস ও ভুল সিদ্ধান্তের কারণেই এই ঘটনা ঘটেছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *