গোদাবরীতে মরণঝাঁপ পরিবারের সকলের , উদ্ধার এক মহিলা
গোদাবরী নদীতে মরণঝাঁপ দিয়েছিলেন পরিবারের চার সদস্যই। অন্ধ্রপ্রদেশের এলামানচিলির চিনচিনাডা এলাকায় ব্রিজ থেকে শনিবার সন্ধ্যায় ঝাঁপ দিয়েছিলেন তাঁরা। এর পরেই স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করেন নামবুরি পদ্মিনীকে। রবিবার, তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তাঁর স্বামী নামবুরি শ্রীনিবাস এবং তাঁর দুই নাবালক সন্তানের দেহ। টানুকু শহরের ওই পরিবারের চার জনেই কেন নদীতে ঝাঁপ দিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।