শ্রাবণে মহাদেবের পুজোয় কোন কোন ফুল নিবেদন করতেই হবে?
মহাদেবের আরাধনায় কী খেয়াল রাখতে হবে?
দেবাদিদেবের আরাধনা করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তবে খেয়াল রাখবেন, শিবের পুজোয় মনের ভক্তি, শ্রদ্ধাই হলো আসল উপকরণ। ভক্তি ও শ্রদ্ধা থাকলে অন্য কোনও কিছু না থাকলেও চলে। তাঁর আশীর্বাদ পেতে শিবলিঙ্গে জল ঢালুন, মন্দিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, পুজোর উপকরণও অবশ্যই ধুয়ে-মুছে রাখুন।
প্রশ্ন: কবে থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে?
উত্তর: ১৭ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে।
প্রশ্ন: শ্রাবণে শিব পুজো করলে কী হয়?
উত্তর: শ্রাবণে মনের ভক্তি ও শ্রদ্ধা সহকারে শিব পুজো করলে সব বাধা-বিপত্তি দূর হয়
প্রশ্ন: কোন কোন ফুল মহাদেবের প্রিয়?
উত্তর: আকন্দ ফুল, সাদা কল্কে, জুঁই, ধুতরো ফুল, অপরাজিতা ফুল মহাদেবের প্রিয়।
প্রশ্ন: কোন ফুল শিবপুজোয় না দেওয়া উচিত?
উত্তর: কেতকী ফুল শিবপুজোয় নিবেদন করা যায় না।