কমনওয়েলথ গেমসে নামার আগেই পদক নিশ্চিত লভলিনার
২৩ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। টুর্নামেন্টে নামার আগেই একটি পদক নিশ্চিত হলো ভারতের। দেশের হয়ে প্রথম পদক জিতে নিলেন তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। বাই (Bye) পাওয়ায় মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমি ফাইনালে সরাসরি জায়গা পেয়েছেন তিনি। তাই ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে তাঁর। ৩১ জুলাই কমনওয়েলথ গেমসে নিজের প্রথম ম্যাচে নামবেন তিনি। জিতলে সরাসরি ফাইনালে উঠে সোনার পদকের লড়াইয়ে নামবেন লভলিনা।