মা ও তিন বছরের শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য
ঘটনায় খুনের আশঙ্কা প্রকাশ করেছেন মৃত বধূর পরিবার। আমিনার বাবা রফিজুল শেখের দাবি, এই মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়। তিনি বলেন, ‘তীব্র মানসিক জ্বালা-যন্ত্রণা না দিলে কেউ নিজের শিশুসন্তানকে নিয়ে এমন পদক্ষেপ করতে পারে না। শ্বশুরবাড়িতে মানসিক অশান্তি সহ্য করতে না পেরে মাসখানেক আগেই মেয়ে আমার বাড়িতে চলে এসেছিল, পরে বুঝিয়ে ফেরত পাঠাই।’ মৃত্যুর আসল কারণ উদঘাটনে পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। অন্য দিকে, আমিনার দাদা নবাব শেখ জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টা নাগাদও বোন ও ভাগ্নের সঙ্গে তাঁর ফোনে স্বাভাবিক কথা হয়েছিল। তার কিছুক্ষণ পরেই মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।