ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা! নিট আন্দোলন নিয়ে তীব্র আক্রমণ দিলীপের - 24 Ghanta Bangla News
Home

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা! নিট আন্দোলন নিয়ে তীব্র আক্রমণ দিলীপের

Spread the love

কলকাতা: নিট (NEET-UG) প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে ক্রমেই বাড়ছে রাজনৈতিক পারদ।…

কলকাতা: নিট (NEET-UG) প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে ক্রমেই বাড়ছে রাজনৈতিক পারদ। এই বিক্ষোভ এবং সাম্প্রতিক ‘সংসদ চলো’ অভিযানকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সরাসরি অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে এবং এই আন্দোলনকারীরা আসলে বিদেশি শক্তির ‘পেশাদার কাঠের পুতুল’।

গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সংসদ অভিযান প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, সংসদের অধিবেশন চলাকালীন এই ধরনের কর্মসূচি বেছে নেওয়ার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তাঁর মতে, সেই সময় সংবাদমাধ্যমের নজর সবচেয়ে বেশি থাকে বলেই সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়।

‘বাংলাদেশ-পাকিস্তান’ বানানোর ছক

বিরোধীদের তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ দাবি করেন, প্রতিবেশী দেশগুলির মতো পরিকল্পিত উপায়ে ভারতেও অরাজকতা তৈরির চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় অতীতে যেভাবে গণআন্দোলনের নামে অস্থিরতা তৈরি হয়েছিল, এখানেও সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে একটি মহল। তবে কৃষক আন্দোলনের মতো এই প্রচেষ্টাও ব্যর্থ হবে বলে দাবি করেছেন তিনি।

একই মুখ বারবার সামনে আসার তত্ত্ব

কটাক্ষের সুরে বিজেপি নেতার মন্তব্য, কৃষক আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন কিংবা মহিলা আন্দোলন,সবক্ষেত্রেই যেন একটি নির্দিষ্ট চক্র কাজ করে এবং একই মুখগুলিকে বারবার সামনে আনা হয়।

বিদেশি শক্তির মদত ও কড়া বার্তা

আন্দোলনকারীদের নিশানা করে দিলীপ ঘোষ বলেন, “এরা হলো পেশাদার বিদেশি লোকদের কাঠের পুতুল ও বিদেশের দালাল।” পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহের সরকারের কথা উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিয়ে জানান, সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যথাসময়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে এবং ভোটের ময়দানে হেরে গিয়েই একটা মহল এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তোপ দেগেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *