প্রবল জলস্রোতে দামোদরে বাঁশের সেতু ভেসেই গেল, বিপর্যস্ত দুই জেলা - 24 Ghanta Bangla News
Home

প্রবল জলস্রোতে দামোদরে বাঁশের সেতু ভেসেই গেল, বিপর্যস্ত দুই জেলা

Spread the love

বুধবার সকাল থেকে শুরু হয় দুর্ভোগ। বার্নপুর ইস্কো কারখানার ঠিকাশ্রমিক জিতেন বাউড়ি জানালেন, মঙ্গলবার রাতের ডিউটি সেরে এ দিন সালতোড়ে নিজের বাড়ি ফেরার সময়ে দেখতে পান, সেতুর অস্তিত্ব নেই। তিনি বলছেন, ‘এখন প্রায় ৩৫ কিমি পথ বেশি ঘুরে ডিসেরগড় সেতু ধরে ফিরতে হবে।’ বাঁকুড়ার ইশ্বরদা গ্রামে দরকারি কাজে যাওয়ার পথে বার্নপুর কালাঝরিয়ার বাসিন্দা শান্তনু লোহারও পড়েছেন বিপদে।। তাঁর কথায়, ‘১০ মিনিটের রাস্তা এখন ঘুরপথ দিয়ে যেতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগবে।’ তবে স্থানীয়রা এ–ও মানছেন, মধ্যরাতে জলের তোড়ে বাঁশের সেতু ভেসে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সেতুর ভাঙা অংশ পরিষ্কারের কাজ চলছে। দু’দিন সময় লাগবে। তার পরে আবার শুরু হবে নৌকো চলাচল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *