পিএলআই প্রকল্পে ২.৪ লক্ষ কোটির বিনিয়োগ এসেছে: কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

পিএলআই প্রকল্পে ২.৪ লক্ষ কোটির বিনিয়োগ এসেছে: কেন্দ্র

Spread the love

শিল্পক্ষেত্র ভিত্তিক বিনিয়োগের হিসেবেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সর্বাধিক—৬৪,৮৭৩ কোটি টাকার বিনিয়োগ এসেছে সোলার পিভি মডিউল উৎপাদনে। গ্রিন এনার্জির প্রসারে সরকার জোর দেওয়ায় তা যে শিল্পমহলে ইতিবাচক সাড়া ফেলেছে, এই পরিসংখ্যান তারই ইঙ্গিতবাহী। এরপরেই রয়েছে ওষুধ শিল্প, যেখানে বিনিয়োগের পরিমাণ ৪৫,১৫৮ কোটি টাকা। অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট শিল্পে ৪৪,৩২৬ কোটি টাকা, বিশেষ ধরনের ইস্পাত উৎপাদনে ২৩,৮৯৬ কোটি টাকা এবং বৈদ্যুতিন পণ্য উৎপাদনে ২০,৫৮০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে ভারত শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই নয়, আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *