ভেঙে গিয়েছে পুরবোর্ড, স্থানীয়দের সমস্যা শুনতে বিধায়কের হেল্পলাইন
এই সময়, ঝাড়গ্রাম: পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে ঝাড়গ্রাম পুরসভায়। দায়িত্বে রয়েছেন মহকুমাশাসক অনিন্দিতা রায়চৌধুরী। তাই এলাকার বাসিন্দাদের সমস্যা সরাসরি জানতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে একটি হেল্পলাইন নম্বর চালু করলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। ৯৩৩৯৪২৯৬২৪ হোয়াটসঅ্যাপ নম্বরে পুর এলাকার বাসিন্দারা তাঁদের যাবতীয় অভাব-অভিযোগ জানাতে পারবেন বলে জানানো হয়েছে।