ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজ়ার কালিয়াচকে
এই সময়, মালদা: আদালতের নির্দেশে কালিয়াচকের ব্যস্তবহুল এলাকা হিসেবে পরিচিত চৌরঙ্গী মোড়ের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দু’ধারে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালাল জেলা পুলিশ ও প্রশাসন। এই অভিযানে সাধারণ মানুষ খুশি হলেও অস্থায়ী ব্যবসায়ীরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ফুটপাথ ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করেই বুলডোজার চালানো হয়েছে।