Mahua Moitra: বাংলার সাংসদ এবার ওড়িশার পুত্রবধূ, গোপন অনুষ্ঠানে বিয়ে সারলেন মহুয়া মৈত্র – Bengali News | TMC MP Mahua Moitra marries ex BJD MP Pinaki Misra in secret ceremony
নয়া দিল্লি: সবার অলক্ষ্যে বিয়ে সেরে ফেললেন তৃণমূল সাংসদ মহুয়া
মৈত্র। সম্পর্কের কথা শোনা গিয়েছিল আগেই। এবার একেবারে চারহাত এক হয়ে গেল। সূত্রের খবর, গত ৩ মে জার্মানিতে এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন কৃষ্ণনগরের সাংসদ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মহুয়া মৈত্র ও তাঁর স্বামী পিনাকী মিশ্রের ছবি। পিনাকী মিশ্র বিজেডির বর্ষীয়ান সাংসদ। বর্তমানে ওড়িশার পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। পেশায় আইনজীবী পিনাকীর সঙ্গে মহুয়ার বধূবেশের ছবি প্রকাশ্য়ে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি শাড়ি ও গয়না পরেছেন মহুয়া আর পিনাকী মিশ্রের পরণে সাদা পঞ্জাবী ও জ্যাকেট।
তৃণমূলের দুবারের সাংসদ মহুয়া মৈত্র। এর আগে লোকসভায় করা বক্তব্যের জেরে চরম বিতর্কের মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। সংসদ থেকে সাসপেন্ড হতে হয়েছিল তাঁকে। পরে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের একবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে ফেরেন মহুয়া। সাংসদ হিসেবে বিভিন্ন ইস্যুতে বারবার মুখ খুলেছেন তিনি। তাঁর বক্তব্য ও তাঁর জীবনযাপণ তাঁকে শিরোনামে নিয়ে এসেছে।
তবে পিনাকী মিশ্রের সঙ্গে মহুয়ার সম্পর্কের কথা শোনা গেলেও দুজনকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি আগে। বিয়ে করে কার্যত চমক দিয়েছেন মহুয়া।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনে পা রাখার আগে মহুয়া যখন বিদেশি সংস্থায় চাকরি করতেন, তখন লার্স ব্ররসনকে বিয়ে করেছিলেন তিনি। পরে সেই বিয়ে ভেঙে যায়।