Ritobrata Banerjee 21 July: অভিষেককে ২ ঘণ্টা সময় বেঁধে দিলেন মদন, কী বললেন ঋত-ববি-কেষ্টরা? | Madan Mitra, Firhad Hakim and Anubrata Mandal Echo Ritabrata Banerjee’s Tone, Target Mamata Banerjee and Abhishek Banerjee - 24 Ghanta Bangla News
Home

Ritobrata Banerjee 21 July: অভিষেককে ২ ঘণ্টা সময় বেঁধে দিলেন মদন, কী বললেন ঋত-ববি-কেষ্টরা? | Madan Mitra, Firhad Hakim and Anubrata Mandal Echo Ritabrata Banerjee’s Tone, Target Mamata Banerjee and Abhishek Banerjee

Spread the love

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। বেঁধে দিলেন ডেডলাইনও।  মদন বললেন, “অভিষেক এটা ঠিক, ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক হিংসাতে স্বাস্থ্য সাথীকে রুখতে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ, তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভাল কর্মী গ্রামে চমকাতে পারে। আজকের সভাকে চমকানোর ক্ষমতা তোর নেই। অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছে, আমি ২ ঘণ্টা সময় দিয়ে গেলাম। ২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি। আমার ভুল স্বীকার করছি। আমার জন্য গোটা পার্টিটা শেষ হয়ে গিয়েছে।” সরাসরি মমতাকে চ্যালেঞ্জ, “আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক ১ ঘণ্টা সময় দিয়েছে, আপনাকে আমরা ১ মাস সময় দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে, তৃণমূলের ছেলেদের হাত ধরুন। আপনার দলটা তৃণমূলের পার্টি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *