NEET প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের কঠোর শাস্তির হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর - 24 Ghanta Bangla News
Home

NEET প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের কঠোর শাস্তির হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর

Spread the love

নয়াদিল্লি: এনডিএ সংসদীয় দলের বৈঠকে NEET প্রশ্ন ফাঁস ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাফ কথা, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড়…

নয়াদিল্লি: এনডিএ সংসদীয় দলের বৈঠকে NEET প্রশ্ন ফাঁস ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাফ কথা, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ করেছে এবং পুনরায় সফলভাবে NEET পরীক্ষা সম্পন্ন করে নির্দিষ্ট সময়েই ফল প্রকাশ করা হয়েছে।

চলতি বছর NEET-UG পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পর গত ১২ মে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এর আগে গত ৬ মে প্রাথমিক আনসার কি প্রকাশ হতেই পরীক্ষার্থী ও কোচিং ইনস্টিটিউটগুলির নজরে আসে যে মূল পরীক্ষার সঙ্গে একটি ‘গেহ এস পেপার’-এর অদ্ভুত মিল রয়েছে। বিশেষ করে রাজস্থান এবং উত্তরাখণ্ডে প্রশ্ন ফাঁসের অভিযোগ জোরালো হয়। রাজস্থান পুলিশের দাবি, পরীক্ষার আগেই চার শতাধিক প্রশ্ন বাইরে চলে এসেছিল, যার মধ্যে অন্তত ১৩৫টি প্রশ্ন মূল পরীক্ষার সঙ্গে হুবহু মিলে যায়।

এই বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দ্রুত পদক্ষেপ করে NEET-UG রি-পরীক্ষার ঘোষণা করেন। গত ২১ জুন এই পুনরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এনটিএ পরে ফলাফল প্রকাশ করে। এই রি-টেস্টে ১১.২১ লক্ষ পরীক্ষার্থী দেশের বিভিন্ন চিকিৎসা, ডেন্টাল ও আয়ুষ কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন।

ফলাফল প্রকাশের পরেও নতুন বিতর্ক

রি-পরীক্ষার ফল প্রকাশের পরই উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের বহু পরীক্ষার্থী ওএমআর (OMR) শিট কারচুপি ও নম্বর নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলেছেন। যদিও এনটিএ সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে যে তাদের মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ সুরক্ষিত। সেইসঙ্গে এআই-জেনারেটেড বা ভুয়া ওএমআর শিট নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। বর্তমানে এনটিএ-র বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং এনটিএ (NTA) ভেঙে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানি চলছে।

ওডেসা বন্দরে রুশ হামলায় চার ভারতীয়ের মৃত্যু, তলব রুশ কূটনীতিক

সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, মিথেন গ্যাস লিক হয়ে মৃত অন্তত ৭ শ্রমিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *