Calcutta High Court: মাঝরাতেই হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল, ‘কী করে এটা হয়?’ প্রশ্ন বিচারপতির | TMC at Calcutta High Court alleging 21 July rally stage vandalised
কলকাতা: ২১ জুলাইয়ের আগের রাত থেকেই পথে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত বছর ধরে যাঁর নেতৃত্বে ২১ জুলাই, ‘শহিদ দিবস’ পালন করা হয়েছে, সেই নেত্রীকেই সোমবার রাতভর মঞ্চ আগলে বসে থাকতে দেখা গিয়েছে। সেই রাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে অভিযোগ জানানো হয়। মঙ্গলবার সকালেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
১৫ বছর ধরে রাজ্য জুড়ে উৎসবের আকারে যারা ২১ জুলাই পালন করেছে, সে তৃণমূলকে এবার সভা করার জন্য আগেই হাইকোর্টে যেতে হয়েছিল। কত লোক হবে, সেই হিসেব দেওয়ার পর আদালত বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দেয়। নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয় মমতা নেতৃত্বাধীন তৃণমূলের জন্য। সেই সভার আগেই ভাঙচুরের অভিযোগ ওঠে।
সবিস্তারে আসছে…