‘একুশ’-এর আগেই ঝাঁপ বন্ধ জেলা কার্যালয়ের
২০১১-তে রাজ্যে পালাবদলের পরে এই বিশেষ দিন নিয়ে জোড়াফুল শিবিরের নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ বা তৎপরতা দেখা যেত, তা রাতারাতি উধাও! নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক জেলা নেতা বলছেন, ‘শহরের দুলমি এলাকায় জাতীয় সড়কের ধরে থাকা জেলার অফিস উঠে গিয়েছে। ৪ মে ফল বেরনোর পরে মাঝেমধ্যে অফিস খুলত। কয়েকটা বৈঠকও হয়েছিল। তার পর আর অফিস খোলেনি। কিছুদিন আগে জানতে পারি, সেখান থেকে অফিসই উঠে গিয়েছে।’