মিঠুনের মেয়ের বাগদানের ছবি ভাইরাল, বিয়ের তারিখ ৬ ডিসেম্বর, জামাই কে? | Mithun Chakraborty's daughter shares engagement pictures - 24 Ghanta Bangla News
Home

মিঠুনের মেয়ের বাগদানের ছবি ভাইরাল, বিয়ের তারিখ ৬ ডিসেম্বর, জামাই কে? | Mithun Chakraborty’s daughter shares engagement pictures

Spread the love

অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী তাঁর দীর্ঘদিনের সঙ্গী মাইলস মান্টজারিস-এর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। রোম্যান্টিক প্রপোজালের ছবির মাধ্যমে এই জুটি তাঁদের বাগদানের খবর ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে, তাঁরা ২০২৬ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

দিশানী তাঁর পরিবারের বাকিদের মতোই সিনেমা সংক্রান্ত কাজ নিয়ে আগ্রহী। ফিল্মমেকিং তাঁর পছন্দের কাজ। তিনি যেসব ছবি ভাগ করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন মিঠুনের হবু জামাই। তাঁর বর হলিউডের স্টেডিক্যাম অপারেটর এবং কালারিস্ট। অর্থাত্‍ তিনিও ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত।

বোনের বাগদান পর্ব দেখে তাঁর দুই দাদা মিমো চক্রবর্তী এবং নমোশি চক্রবর্তী শুভেচ্ছা জানিয়েছেন। লক্ষণীয়, মিমো বা নমোশিকে এর আগে কলকাতা শহরে দেখা গিয়েছে মিঠুনের সঙ্গে। বাংলায় সরকার বদলের পর মিঠুন এসেছিলেন নমোশিকে সঙ্গে নিয়ে তাঁর ছবি প্রচারে।

যোগিতা বালি এবং মিঠুনের একমাত্র মেয়ে হলো দিশানী। দিশানীকে দত্তক নিয়েছিলেন মিঠুন। শোনা যায়, জন্মের পর দিশানী থাকার জায়গা ছিল না। সে কথা মিঠুনের কানে পৌঁছনোর পর তিনি মেয়েকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। পরম যত্নে দিশানীকে বড় করেছেন মিঠুন।

দিশানী তাঁর বাগদানের ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ”আমি পৃথিবীর কাছে প্রার্থনা করেছিলাম, ঠিক তোমার মতো কাউকে পাওয়ার জন্য। আমি যা পেয়েছি, সেটা আমার কল্পনার চেয়ে অনেক বেশি। আমি তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” বাগদানের ছবিতে উপস্থিত ছিলেন না মিঠুন। তবে মেয়ের বিয়েতে মিঠুনকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *