চেন্নাইয়ে ফের মুখ থুবড়ে পড়লেন বিশ্বচ্যাম্পিয়ন! জোড়া হারে বিধ্বস্ত গুকেশ - 24 Ghanta Bangla News
Home

চেন্নাইয়ে ফের মুখ থুবড়ে পড়লেন বিশ্বচ্যাম্পিয়ন! জোড়া হারে বিধ্বস্ত গুকেশ

Spread the love

৬৪ খোপের ঘরে তিনি বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সের হাই ভোল্টেজ আসরে ডি গুকেশ যেন খেই হারানো এক ক্লান্ত রাজা। মঙ্গলবার এম প্রণেশের কাছে ৩৯…

৬৪ খোপের ঘরে তিনি বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সের হাই ভোল্টেজ আসরে ডি গুকেশ যেন খেই হারানো এক ক্লান্ত রাজা। মঙ্গলবার এম প্রণেশের কাছে ৩৯ চালে হার মানতে বাধ্য হলেন গুকেশ। আগের দিন অর্জুন এরিগাইসির কাছে সুবিধাজনক অবস্থায় থেকেও ম্যাচ হাতছাড়া করেছিলেন তিনি, এদিনও দেখা গেল সেই একই চিত্রনাট্য।

সাদা ঘুঁটি নিয়ে ‘কারো-কান’ ডিফেন্সে প্রণেশ যে জটিল পরিস্থিতি তৈরি করেন, তাতে বিশ্বচ্যাম্পিয়ন প্রবল চাপে পড়ে যান। গুকেশ কুইন সি৭ এবং নাইট বি৪ দিয়ে প্রত্যাঘাতের চেষ্টা করলেও মোক্ষম সময়ে ডি৩ ঘরে পন-ব্রেকের সহজ সুযোগ হাতছাড়া করেন। এরপর গুকেশের রুক ডি৫ চালটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টানা দুই হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে (১.৫) নেমে গিয়েছেন গুকেশ, তাঁর লাইভ রেটিং ২৭১৭ থেকে একধাক্কায় নেমে হয়েছে ২৭০২।

অন্যদিকে, আগের দিন গুকেশকে হারিয়ে খেতাবের দৌড়ে ফিরে আসা অর্জুন এদিন অপ্রত্যাশিত ধাক্কা খান। নিহাল সারিনের কাছে কালো ঘুঁটিতে ৬০ চালের ম্যারাথন লড়াইয়ে হার মানতে বাধ্য হন তিনি। ‘স্লাভ ডিফেন্স’-এ খেলা এই ম্যাচে নিহাল ধীরে ধীরে বোর্ডের নিয়ন্ত্রণ নেন। এন্ডগেমে নিহালের কিংসাইডের জোড়া বিপজ্জনক পনের আক্রমণ রুখতে চরম ব্যর্থ হয় অর্জুনের নাইট।

এই হারের ফলে এককভাবে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া হলেও ৩.৫ পয়েন্ট নিয়ে নোডিরবেক আবদুসাত্তোরোভের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন অর্জুন। এদিন আবদুসাত্তোরোভের সঙ্গে ৪১ চালে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ফরাসি গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোউজা। অন্যদিকে হান্স নিমান ৩৯ চালে ড্র করেছেন দিমিত্রি আন্দ্রেইকিনের সঙ্গে।

চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সের ভাগ্য নির্ধারণ হবে এবার রুদ্ধশ্বাস শেষ রাউন্ডে। খেতাবি লড়াইয়ে সরাসরি মুখোমুখি হবেন শীর্ষে থাকা ফিরোউজা এবং অর্জুন। এই ম্যাচ জিতলেই ফিরোউজাকে টপকে প্রথমবার চেন্নাইয়ের মুকুট উঠবে অর্জুনের মাথায়। যদিও আন্দ্রেইকিনকে হারিয়ে ৪.৫ পয়েন্টে পৌঁছনোর সুযোগ থাকছে আবদুসাত্তোরোভেরও।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *