‘এতটুকুও লজ্জা নেই?’, কাদের উদ্দেশে এমন পোস্ট অরিজিতের?
দিল্লিতে নেট কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং। সোমবার সকাল থেকেই ‘ককরোচ জনতা পার্টি’র (CJP)-র ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তুমুল বিরোধ বাধে পুলিশের। সেখানেই বিক্ষোভকারীদের রুখতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ। এই ঘটনায় নেতা-মন্ত্রীদের উদ্দেশে কী লিখলেন অরিজিৎ সিং?