বাইরের পৃথিবীর কাছে নিজেদের প্রমাণ করতে চাই না: উজান গঙ্গোপাধ্যায়
অন্য সময় প্রাইম: বলা হয় জেন জ়ি খামখেয়ালি, আপনভোলা! আপনাদের কী মনে হয়?
উজান: আমি আর রাপূর্ণা দু’জনেই জেন জ়ি। আমি বর্ডার লাইনে আছি। রাপূ্র্ণা পুরোপুরি জেন জ়ি। নতুন প্রজন্মকে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। ইয়ং ব্রিগেড মানেই দায়িত্বজ্ঞানহীন, ফ্রাস্টেটেড ধরে নেওয়া হয়। আগেও হয়েছে, পরেও হবে।
রাপূর্ণা: খামখেয়ালি তো আমরা সকলেই। কিন্তু জেন জ়ি-র দিকে বেশি আঙুল ওঠে কারণ আমরা অনেক বেশি সতর্ক। আমরা চারিদিকে নজর রাখছি। কোথায়, কী ঘটছে সেই বিষয়গুলি জানার চেষ্টা করি। আর তাই প্রশ্নও বেশি করি। প্রশ্ন করি বলেই হয়তো আমাদেরই সব দোষ।