Komaki e-Scooter: অবিশ্বাস্য! ১ চার্জেই কলকাতা থেকে রায়চক, ১ লাখ টাকারও কম দামে পাবেন দুটো স্কুটার! - Bengali News | 100 km Distance in One Charge, Komaki Brings New Electric Scooter Priced at 52 Thousand 999 rs, Check it's Features - 24 Ghanta Bangla News
Home

Komaki e-Scooter: অবিশ্বাস্য! ১ চার্জেই কলকাতা থেকে রায়চক, ১ লাখ টাকারও কম দামে পাবেন দুটো স্কুটার! – Bengali News | 100 km Distance in One Charge, Komaki Brings New Electric Scooter Priced at 52 Thousand 999 rs, Check it’s Features

Spread the love

কোমাকির নতুন স্কুটার।Image Credit source: X

নয়া দিল্লি:  যাদের নিত্যদিন বাড়ি থেকে বেরতে হয়, তাদের অন্যতম সমস্যা হল পরিবহন। পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে যেমন অনেক সময় লাগে, তেমনই আবার অনেক ঝামেলাও পোহাতে হয়। সেই জন্য অনেকেই নিজস্ব পরিবহনের উপরে ভরসা করেন।

যাদের স্কুটার কেনার স্বপ্ন কিন্তু বাজেট কম, তাদের জন্য বিশেষ উপহার এনেছে ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা কোমাকি। তারা নতুন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এই ইলেকট্রিক স্কুটারের নাম কোমাকি এক্স ৩।

এই স্কুটারের উপরে কোম্পানি বাই ২ অফার এনেছে। ৯৯ হাজার ৯৯৯ টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাবে দুটি স্কুটার। একটি স্কুটার কিনতে খরচ পড়বে ৫২ হাজার ৯৯৯ টাকা(এক্স-শোরুম)।

ফিচার্স-

  • এই নতুন ই-স্কুটারে রয়েছে ডুয়াল এলইডি হেডল্যাম্প
  • এলইডি টার্ন ইন্ডিকেটর
  • ডিজিটাল ড্যাশবোর্ড
  • পার্কিং অ্যাসিস্ট, রিভার্স অ্যাসিস্টের সুবিধা।
  • এই স্কুটারে একাধিক রাইড মোডও রয়েছে।

লিথিয়াম আয়ন ব্যাটারির ৩ কিলো ওয়াটের বৈদ্যুতিক মোটর রয়েছে। কোম্পানির দাবি, এই স্কুটার এক চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। কোমাকির এই সাশ্রয়ী স্কুটারটির গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *