Bengal Cricketer Promise of Marriage Case: ৩ বছর ধরে সহবাসের অভিযোগ, ক্রিকেটারের বিরুদ্ধে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! | Calcutta High Court Orders Immediate Arrest of Bengal Cricketer in Physical Assault Case
কলকাতা : বাংলার এক বড় ক্রিকেটারের বিরুদ্ধে দিন কয়েক আগেই উঠেছিল ধর্ষণ ও ব্ল্যাকমেলের মতো অভিযোগ। এবার সেই কাণ্ডে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। অভিযুক্ত ওই ক্রিকেটারের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হুগলির মগরা থানায় দিন কয়েক আগেই অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তাঁর অভিযোগ নিয়ে শোরগোল উঠেছিল সব মহলে। যদিও ঐ ক্রিকেটার নিজে সব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারিণী অতীতে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে প্রায় ৩ বছরেরও বেশি সম্পর্ক ছিল ওই ক্রিকেটারের। তিনি তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন – এমন মর্মে মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। এমনকি ব্ল্যাকমেলের অভিযোগও উঠেছিল আইপিএলে খেলে নেওয়া এই ক্রিকেটারের বিরুদ্ধে। ফলে ভারতীয় ন্যায় সংহিতার ১৮টি ধারায় মামলা করা হয়েছে ওই ক্রিকেটারের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযোগকারিণী মেডিক্যাল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত এখনও চলছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিযুক্ত ক্রিকেটারকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে ও তাঁর ব্যবহৃত সব ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করতে। তরুণী এও অভিযোগ করেছিলেন, তাঁদের গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন এই বাঁ হাঁতি ব্যাটার। কিন্তু তার মধ্যেই বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট।
এই ক্রিকেটার এই মুহূর্তে বাংলার প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের একজন। রঞ্জি থেকে আইপিএল – সব ফরম্যাটেই জমিয়ে পারফরম্যান্স করেন তিনি। এবারের আইপিএলেও তাঁকে নামতে দেখা গিয়েছে। তবে যেভাবে তাঁর বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ উঠছে, তাতে যদি তিনি গ্রেফতার হন, তাহলে তাঁর কেরিয়ার উদয়ের আগেই অস্ত চলে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে। তদন্ত চলাকালীন কোনও অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না। তবে, অভিযোগ সত্যি হলে বড় বিপাকে পড়বেন ওই ক্রিকেটার, যা তিনি নিজে নিশ্চয়ই চাইবেন না। এই মূহুর্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।