তরুণদের উপর ভরসা রাখলে তারা ইতিহাস গড়ে: প্রধানমন্ত্রী
সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগেই সোমবার বিরোধী শিবিরকে লক্ষ্য করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী ভারতের মহাকাশ খাতের সাম্প্রতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে বেসরকারি সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর বিক্রম-১ রকেটের সাফল্যের কথা তুলে ধরেন। তাঁর কথায়, গত এক মাসে ভারত একের পর এক সাফল্যের সাক্ষী হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ তোমরা প্রমাণ করে দিয়েছ, দেশের যুবসমাজের উপর ভরসা রাখলে তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে।’