স্বামীর সাহায্য নিয়ে প্রেমিককে খুনের অভিযোগ মহিলার বিরুদ্ধে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের - 24 Ghanta Bangla News
Home

স্বামীর সাহায্য নিয়ে প্রেমিককে খুনের অভিযোগ মহিলার বিরুদ্ধে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের

Spread the love

FAQ

কোথা থেকে দেহ উদ্ধার হয়েছে?

মহারাষ্ট্রের থানের মণ্ডপ এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির পচাগলা দেহ।

কী ভাবে খোঁজ পাওয়া গেল?

ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এক দম্পতি। তালাবন্ধ ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ফ্ল্যাটের মালিক। ভাড়াটিয়ার স্ত্রী ভয়েস মেসেজ পাঠিয়ে খুনের কথা স্বীকার করেন।

কে এই মৃত ব্যক্তি?

ওই ব্যক্তিকে নিজের প্রেমিক বলে জানিয়েছেন মহিলা। ওই উত্ত্যক্ত করার কারণেই তিনি ও তাঁর স্বামী মিলে ওই ব্যক্তিকে বাড়ির ভেতরেই হত্যা করেছেন বলে ভয়েস মেসেজে জানিয়েছেন তিনি।

মৃতের পরিচয় জানা গিয়েছে?

পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। তবে, তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

কোথায় আছেন অভিযুক্তরা?

গত চার দিন ধরে তালাবন্ধ আছে ওই ফ্ল্যাট। ওই দম্পতি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *