শুভেন্দুর গতির সঙ্গে তাল মেলাতে পারছি না: শাহ - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুর গতির সঙ্গে তাল মেলাতে পারছি না: শাহ

Spread the love

কাজের গতির নিরিখে নিজের সঙ্গে শুভেন্দুর তুলনা করার আগে এর আগে কলকাতায় এসে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বাংলার মুখ্যমন্ত্রীর তুলনা টেনেছিলেন তিনি। প্রত্যাশিত ভাবে সেখানে শুভেন্দুকেই ‘র্ফাস্ট বয়’–এর শিরোপা দিয়েছিলেন শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সম্প্রতি ইএম বাইপাসের ধারে কলকাতা মিলন মে‍লায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে শাহ বলেছিলেন, ‘আমি মনে করি না, কোনও রাজ্য সরকার এত কম সময়ে এতগুলি প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজ শুধু শুরুই হয়নি, অনেকটা এগিয়েও গিয়েছে।’ ওই অনুষ্ঠানেই গুন্ডা–দমন বিল বিধানসভায় পাশ করানোর জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে শাহ বলেছিলেন, ‘গুন্ডা দমন বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গিয়েছে। আমি ভোটের আগে কথা দিয়েছিলাম, গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো। এই বিল সেই প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *