‘মাথার উপরে বোমা হামলার ভয় নিয়ে…’, ট্রাম্পের দূতকে কী বলেছিলেন? জানালেন ইরানের বিদেশমন্ত্রী
হরমুজ় প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। আমেরিকা ফের ইরানের বন্দরগুলিতে অবরোধ শুরু করেছে। অন্য দিকে, তেহরানের দাবি, হরমুজ় প্রণালি এখনও বন্ধ রয়েছে। আমেরিকা চাপ না কমালে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
তবে ইরানের অন্দরেও চাপের মুখে পড়েছেন আরাঘচিও। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির শেষকৃত্যে তাঁকে লক্ষ্যে করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি। তবে আরাঘচির দাবি, ‘আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। কূটনীতি ইরানের প্রতিরোধ কৌশলেরই একটি অংশ।’