ইয়ামালের রেকর্ডের দিনে লজ্জার নজির মেসিদের, মার্তিনেজ়ের চোটে বিপাকে আর্জেন্তিনা
চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেজ়
ম্যাচের প্রথমার্ধে স্পেনকে চাপে ফেলতে পারেনি আর্জেন্তিনার অ্যাটাকাররা। বরং লামিনে ইয়ামাল, মার্ক কুকুরেইয়ারা দুই প্রান্ত নিয়ে আক্রমণ শানান। প্রায় সবসময়ই ব্যস্ত ছিলেন আর্জেন্তিনার ডিফেন্ডাররা। ৪৪ মিনিটে ঘটে ছন্দপতন।
হঠাৎই ডান পায়ের থাইয়ের অংশ চেপে ধরে মাঠে বসে পড়েন লিসান্দ্রো মার্তিনেজ়। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। প্রাথমিক চিকিৎসার পরেও লাভ হয়নি। ধীর গতিতে মাঠ ছাড়েন তিনি। তাঁর জায়গায় অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে নামাতে বাধ্য হন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। এই চোটে যথেষ্ট চাপে আর্জেন্তিনা।