২৭ পয়সাতেই ১ কিমি, কলকাতা পুলিশের ঐতিহ্যের লাল বুলেটকে চ্যালেঞ্জ ই–বাইকে
সোমনাথ মণ্ডল
দিব্যি স্টাইলিশ। অফ–রোডিং এবং অ্যাডভেঞ্চার বাইকারদের খুব পছন্দের। স্মার্টফোন কানেক্টিভিটি থেকে শুরু করে ফিচারের শেষ নেই। নানা প্রযুক্তিতে ঠাসা এমন ই–বাইক এ বার রাজপথে নামাল কলকাতা পুলিশ। লালবাজারের ঐতিহ্যবাহী ‘লাল বুলেট’–কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাহিনীর এই নতুন সদস্য। তার অন্যতম কারণ, বাইকের মাইলেজ। মাত্র ২৭ পয়সায় এক কিলোমিটার যেতে পারে। সেখানে ওই একই পথ অতিক্রম করতে বুলেটে খরচ কমবেশি ৪ টাকা!