Fridge: ফ্রিজের উপর এইসব রাখলে মিলবে বিষ্ণুর আশীর্বাদ, আসবে টাকা, কী কী রাখবেন আর কী-কী রাখবেন না জানুন | Bastu tips fridge which things should keep on fridge or not - 24 Ghanta Bangla News
Home

Fridge: ফ্রিজের উপর এইসব রাখলে মিলবে বিষ্ণুর আশীর্বাদ, আসবে টাকা, কী কী রাখবেন আর কী-কী রাখবেন না জানুন | Bastu tips fridge which things should keep on fridge or not

Spread the love

ফ্রিজে কী রাখবেন আর রাখবেন নাImage Credit: PTI

দৈনন্দিন জীবনে ফ্রিজ নেই এমন কোনও বাড়ি হয়ত নেই। তা সেই ফ্রিজ ছোট হোক বা বড়। কিন্তু ফ্রিজ প্রায় সব বাড়িতেই রয়েছে। অনেকে ফ্রিজকে সাজিয়ে তুলতে ম্যাগনেট লাগান। অনেকে আবার ফ্রিজ সাজিয়ে তোলেন বিভিন্ন ভাবে। কেউ কেউ আবার সুন্দর-সুন্দর ফ্রিজের কভার ব্যবহার করেন। কিন্তু জানেন বাস্তু শাস্ত্র কী বলছে? ফ্রিজের উপর কোন-কোন জিনিস রাখা শুভ আর কোন-কোন জিনিস অশুভ?

বাস্তু শাস্ত্র অনুযায়ী ফ্রিজের উপরে একটি ছোট তামার কলস বা অন্য কোনও ছোট তামার পাত্র রাখতে পারেন। তামার পাত্রটিতে জলও রাখতে হবে। এটি করলে ঘরে ইতিবাচক শক্তি আসতে পারে এবং আর্থিক সুবিধাও পাওয়া যেতে পারে।

ফ্রিজের উপরে একটি ছোট বাঁশ গাছ রাখা যায়। এটি রাহুর অশুভ প্রভাব দূর করতে এবং বুধ গ্রহকে শক্তিশালী করতে পারে। এছাড়াও, বাস্তু সংক্রান্ত অশুভ প্রভাব থেকেও মুক্তি পেতে পারেন।

রেফ্রিজারেটরের উপরে পিতল বা কাঁচের কচ্ছপও রাখতে পারেন। রেফ্রিজারেটরের উপরে কচ্ছপ রাখলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ মেলে। এমনকী এটি ঘরের বাস্তু দোষ দূর করে। আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে।

কী কী রাখা উচিত নয়?

বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে, ফ্রিজের উপরে ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিসপত্র, চাবির গোছা এবং খালি পাত্র রাখা উচিত নয়। এছাড়া ফ্রিজের উপরে বিল,কাগজপত্র, নথি,ধারাল বস্তু, ছুরি, কাঁচি, ধর্মীয় মূর্তি বা পূজার সামগ্রী রাখবেন না।

(দ্রষ্টব্য: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বাস্তু, জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন প্রতিবেদনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *