FIFA World Cup 2026 Final: ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল এমবাপের, গোল্ডেন বুট পেতে আজ মেসির সামনে সমীকরণ কী? | Mbappe Creates World Cup History Before Final, Messi's Golden Boot Dream Hangs in Balance - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026 Final: ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল এমবাপের, গোল্ডেন বুট পেতে আজ মেসির সামনে সমীকরণ কী? | Mbappe Creates World Cup History Before Final, Messi’s Golden Boot Dream Hangs in Balance

Spread the love

আমেরিকা : বিশ্বকাপ জয়ের দৌড় থেকে তাঁর দেশ বিদায় নিয়ে নিয়েছে আগেই। কিন্তু, তিনি এখনও অপ্রতিরোধ্য। তাই ২০২৬ বিশ্বকাপে শেষবার আবার ঝলসে উঠলেন কিলিয়ান এমবাপে (Kyllian Mbappe)। একই সঙ্গে চাপে ফেলে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ লিও মেসিকেও (Leo Messi)। আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন (Argentina vs Spain)। তবে তার আগে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে গোল্ডেন বুট পাওয়ার প্রবল দাবিদার হয়ে গেলেন এই ফরাসি তারকা।

গতকাল তৃতীয় স্থানের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচ ইংল্যান্ড জিতেছে ৬-৪ গোলে। হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। প্রথমার্ধেই ৪-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ফরাসি ব্রিগেড। তবুও হেরে গিয়ে চতুর্থ হয়েই মাঠ ছাড়তে হল ডেম্বেলেদের। তবে ব্যক্তিগত কীর্তি গড়লেন এমবাপে। চলতি বিশ্বকাপে ১০ গোল করে ফেললেন তিনি। একই সঙ্গে ৪ অ্যাসিস্টও তাঁর দখলে। ফলে, এই মুহূর্তে গোল্ডেন বুট জেতার দৌড়ে মেসিকে অনেক পিছনে ফেলে দিয়েছেন এমবাপে।

এমবাপের এই কীর্তির ফলে ফাইনালের আগে চাপে মেসি। তাঁকে গোল্ডেন বুট জিততে গেলে দুটি কীর্তির যেকোনও একটি করতে হবে। ১, আজ হ্যাটট্রিক করলেই গোল্ডেন বুট মেসির। ২, ধরা যাক, মেসি আজ ২ গোল করলেন কিন্তু একটি অ্যাসিস্ট করলেন, তাহলে মেসি ও এমবাপে – দুজনেরই গোল সংখ্যা হবে ১০, কিন্তু অ্যাসিস্টের দিকে এগিয়ে যাবেন মেসি ফলে গোল্ডেন বুট পাবেন তিনি।

শনিবার আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল এখন তাঁর। ২২ বিশ্বকাপ ম্যাচ খেলে ২২ গোল করেছেন এমবাপে। মেসির গোলসংখ্যা ২১। যদি মেসি আজ এক গোল করেন, তাহলে যুগ্মভাবে তিনিও হয়ে যাবেন সর্বাধিক গোলের মালিক। তবে আজ গোল না পেলে এই রেকর্ড পাকাপাকিভাবে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ফুটবলের রাজপুত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *