CM Mamata Banerjee: ‘দশজন অবজারভার জেলায় জেলায় পাঠাচ্ছি’, কমিশনের স্পেশ্যাল-১৩ নিয়ে চর্চার মধ্যেই বড় ঘোষণা মমতার - Bengali News | 'I am sending ten observers to each district', Mamata makes a big announcement amidst the discussions on the Commission's Special 13 - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: ‘দশজন অবজারভার জেলায় জেলায় পাঠাচ্ছি’, কমিশনের স্পেশ্যাল-১৩ নিয়ে চর্চার মধ্যেই বড় ঘোষণা মমতার – Bengali News | ‘I am sending ten observers to each district’, Mamata makes a big announcement amidst the discussions on the Commission’s Special 13

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV 9 Bangla

কলকাতা: এসআইআর-এর কাজ দেখতে বাংলায় ঘুরছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক টিম। সেই স্পেশ্যাল ১৩ নিয়ে প্রশাসনিক মহল তো বটেই রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই। এবার বিশেষ পরিদর্শক টিম তৈরি করেফেলল রাজ্যও। এসআইআর নিয়ে তৃণমূলের ক্ষোভের যে অন্ত নেই তা আর বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই সিইও দফতরে আছড়ে পড়েছে তৃণমূল-পন্থী বিএলও-দের ক্ষোভ। দীর্ঘক্ষণ চলেছে প্রতিবাদ। একের পর এক বিএলও-র মৃত্যুতে আরও বেড়েছে চাপানউতোর। বহু সাধারণ ভোটারের মৃত্যুতেও জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব। এরইমধ্যে তৃণমূল জমানায় সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে কথা বলতে গিয়ে ফের মমতার মুখে শোনা গেল এসআইআর প্রসঙ্গ। সঙ্গে জেলাশাসকদের দিলেন বিশেষ নির্দেশ। পাশাপাশি কাজে নজরদারির জন্য পরিদর্শক পাঠানোর কথাও জানালেন মমতা। একইসঙ্গে এসআইআরে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও সিদ্ধান্তের কথা জানান। 

জেলাশাসকদের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা ইলেকশনের যে কাজ করছেন করুন। কিন্তু মাথায় রাখবেন, এগুলো সাধারণ মানুষের কাজ। আপনারা যারা ভাল কাজ করবেন তাঁদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীদের বলব আপনারাও লক্ষ্য রাখবেন। দশজন অবজারভার জেলায় জেলায় পাঠাচ্ছি এই কাজ মনিটর করার জন্য।” এরপরই ক্ষতিপূরণের ঘোষণা করে প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে মমতা বলেন, “এসআইআর-এ যারা মারা গিয়েছেন তাদের পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে দিয়ে দাও। গুরুতর অসুস্থ হয়ে যদি কেউ থাকে তাদের জন্য এক লক্ষ টাকা। তারা যেন মনে করে যে সরকার তাদের পাশে আছে।” 

এদিন শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় মমতাকে। সুর চড়ান কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। এসআইআরের প্রসঙ্গ উঠতেই কার্যত ঝাঁঝালো সুরে বলেন, “আমি কমিউনাল পলিটিক্স করি না, আমি সেকিউলার পলিটিক্স করি। এখানে ডিটেনশন ক্যাম্প করে মানুষ কে দুর্ভোগে ফেলি না। কেন্দ্র সরকারকে বলব আপনারা ব্রিটিশ সরকার যেমন করত, ফোর্সফুলি কিছু চাপিয়ে দেবেন না। যদি কিছু বলার থাকে রাজ্যকে সরাসরি বলুন।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *