England vs France: দেশঁর জন্য জিততে মরিয়া ফ্রান্স, ইংল্যান্ডের কাছে সম্মানের লড়াই - 24 Ghanta Bangla News
Home

England vs France: দেশঁর জন্য জিততে মরিয়া ফ্রান্স, ইংল্যান্ডের কাছে সম্মানের লড়াই

Spread the love

প্রশ্ন: ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচ কখন?

উত্তর: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড।

বিশ্বকাপের সেমিফাইনালে হারার হতাশা নিয়েই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড (England) ও ফ্রান্স (France)। আর্জেন্তিনার (Argentina) বিরুদ্ধে এক সময় ফাইনালে ওঠার পথে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ম্যাচের শেষ দিকে পরপর দুই গোল হজম করে ১-২ ব্যবধানে হেরে যায় তারা। অন্যদিকে, স্পেনের (Spain) বিরুদ্ধে একতরফা সেমিফাইনালে ২-০ গোলে পরাজিত হয় ফ্রান্স। পুরো ম্যাচেই নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয়েছিল দিদিয়ের দেশঁর দল। ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলেও এই ম্যাচের গুরুত্ব কম নয়। বিশেষ করে গোল্ডেন বুটের লড়াই এখনও জমজমাট।

কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) বর্তমানে ৮ গোল নিয়ে লিওনেল মেসির (Lionel Messi) সমান জায়গায় রয়েছেন। ফলে ২০২২ সালের মতো আবারও এই পুরস্কার জেতার সুযোগ রয়েছে তাঁর সামনে। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম (Jude Bellingham) ও হ্যারি কেনের (Harry Kane) ঝুলিতে রয়েছে ৬টি করে গোল। ফ্রান্সের ওউসমান দেম্বেলে (Ousmane Dembele) করেছেন ৫ গোল।

এ ছাড়া আর্জেন্তিনার বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশলের জন্য যে সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডকে, তারও জবাব দিতে চাইবে তারা। অন্যদিকে, স্পেনের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফ্রান্স।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *