Calcutta High Court: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদক্ষেপ নয়, অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court Stays Demolition of Abhishek Banerjee's Amtala Party Office Until Further Orders - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদক্ষেপ নয়, অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court Stays Demolition of Abhishek Banerjee’s Amtala Party Office Until Further Orders

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla

কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া  পর্যন্ত নতুন করে পদক্ষেপ করা যাবে না। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর। শনিবার আমতলার অফিসে (Amtala Party Office Bulldozer) বুলডোজ়ার-কাণ্ডে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার ছুটির দিনই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। প্রথমে ১২টায় শুনানি শুরুর কথা থাকলেও রাজ্যের আইনজীবী উপস্থিত না থাকায় নির্ধারিত সময়ে শুনানি করা যায়নি। পরে দেড়টা নাগাদ ফের শুনানি শুরু হয় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। এরপরই অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থগিতাদেশ দেয় আদালত।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *