শিল্প বিনিয়োগে বড় পদক্ষেপ, হাওড়ায় মেগা দই প্রকল্পের উদ্বোধনে অমিত শাহ - 24 Ghanta Bangla News
Home

শিল্প বিনিয়োগে বড় পদক্ষেপ, হাওড়ায় মেগা দই প্রকল্পের উদ্বোধনে অমিত শাহ

Spread the love

পশ্চিমবঙ্গে শিল্প ও দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে আজ। রবিবার হাওড়ার সাঁকরাইলে প্রায় ৭০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা ‘আমুল বেঙ্গল ডেইরি প্রজেক্ট’-এর…

afspa-withdrawal-northeast-india-amit-shah-big-announcement

পশ্চিমবঙ্গে শিল্প ও দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে আজ। রবিবার হাওড়ার সাঁকরাইলে প্রায় ৭০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা ‘আমুল বেঙ্গল ডেইরি প্রজেক্ট’-এর শিলান্যাস অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ‌্যেই। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সমবায় সংস্থা আমুলের এই প্রকল্পকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট (Amit Shah) ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সরকারি সূত্রের খবর, অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং সমবায় খাতের প্রতিনিধিরাও যোগ দেবেন।

হাওড়া ফুড পার্কে গড়ে উঠতে চলা এই অত্যাধুনিক (Amit Shah) ডেইরি প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুগ্ধ শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত করার সক্ষমতা থাকবে। পাশাপাশি প্রতিদিন প্রায় ১,০০০ টন বা ১০ লক্ষ কেজি দই এবং অন্যান্য প্রক্রিয়াজাত দুগ্ধজাত পণ্য উৎপাদন করা সম্ভব হবে। এই উৎপাদন ক্ষমতা দেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পগুলির মধ্যে একে অন্যতম করে তুলবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *