শাহের উপস্থিতিতে ‘মিউজ়িয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ‘মিউজ়িয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন হলো ন্যাশনাল লাইব্রেরিতে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে বলেছিলেন, বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। এখন বাংলায় বিকাশও হচ্ছে, বিরাসতও হচ্ছে। পান্ডুলিপি সংরক্ষণের কাজ শুরু করেছি আমরা। পশ্চিমবঙ্গ সরকার এবং সংস্কৃতি মন্ত্রক একসঙ্গে কাজ করবে।’