মঞ্চ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় কালীঘাট–তৃণমূল
বিবাদ তা হলে কী নিয়ে?
কুণালের কথায়, ‘রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে আমরা মঞ্চ করছি। একটি ফ্ল্যাঙ্ক দিয়ে স্কুলবাস, গাড়ি যেতে পারবে। পুলিশ হঠাৎ বলতে শুরু করে— এ দিকে নয়, ও দিকে (মঞ্চ) করতে হবে। পুলিশ কোর্টে এই কথাগুলো বলল না কেন?’ তৃণমূলের কালীঘাট শিবিরের বক্তব্য, অ্যাকাডেমি অব ফাইন আর্টস এবং রবীন্দ্রসদনের পূর্ব নির্ধারিত কোনও অনুষ্ঠানের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য মঞ্চের পিছনের অংশ অ্যাকাডেমি অব ফাইন আর্টসের অনেক আগে শেষ করা করা হচ্ছে।